মোবাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গা এখন কোন ব্যাপারই না

পাসওয়ার্ড ভুলে যাওয়া যে কোন মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। কিন্তু ব্যাপারটা মোবাইলের ক্ষেত্রে ঘটলে একটু বেশি বিপত্তিই দেখা দেয়। কারণ কম্পিউটার এর থেকে মোবাইলের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। অনেকে সিকিউরিটির কথা ভেবে মোবাইলের সিকিউরিটি কোড পরিবর্তন করে রাখে। কিন্তু সেই কোডটি ভুলে গেলে দেখা দেয় বিপত্তি। আর সেই কোড ভাঙ্গতে আমরা চলে যাই মোবাইল সার্ভিসিং এর দোকানে আর বাধ্য হয়েই তাদের চাহিদামত পেমেন্ট করতে হয়।
আর এই সমস্যা থেকে আপনাকে খানিকটা মুক্তি দেওয়ার জন্য আজ আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গার জন্য মাস্টার কোড পেতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার মোবাইলের (*#06# চেপে ) IMEI কোডটি কোথাও/নোটপ্যাডে লিখে রাখুন।
২। এরপর এই লিঙ্কে চলে যান।
৩। এরপর নিচের ছবিতে নির্দেশিত বক্সে সেই ইএমইআই কোডটি প্রবেশ করান।
 
৪। তারপর I’m legal owner of the phone with that IMEI লেখার পাশের টিক চিহ্নটি দিয়ে দিন।
৫। এবার Generate বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলের জন্য মাস্টার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যা দিয়ে আপনি আপনার সিকিউরিটি কোডটি ভাঙ্গতে পারবেন।

মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার ৭ টি উপায়

হ্যালো বন্ধুগণ। কেমন আছেন সকলে, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে উপস্থাপন করছি মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার ৭ টি গুরুত্বপূর্ণ উপায়। অনেক সময় দেখা যায় ব্যাটারি এর কারণে আমাদের অকারনে ভোগান্তি বেড়ে যায়। আর সেকারনে আমাদের জেনে রাখা দরকার কেন ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়না। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এজন্য আমাদের করনীয় কি…
»অকারনে মোবাইল এর ব্লুটুথ অন করে রাখবেন না। প্রয়োজন শেষ হলে ব্লুটুথ অফ করে রাখুন ।
»আমরা অনেকে কীপ্যাড এর শব্দ এবং ভাইব্রেশন ব্যবহার করি যা অপ্রয়োজনে করা উচিত নয় ।
»মোবাইল এর ডিসপ্লেতে আলো কমিয়ে রাখুন ।
»পাওয়ার সেভার টাইমআউট এ সর্বনিম্ন ভ্যালু ব্যবহার করুন ।
»কোন অ্যাপ্লিকেশন এর কাজ শেষ হলে টা বন্ধ করে রাখাই উত্তম ।
»মোবাইল এ গেম খেলতে কম বেশি সকলেরই বেশ ভাল লাগে কিন্তু এতে ব্যাটারির আয়ুস্কাল কমে যায় । তাই এদিকে লক্ষ্য রাখা উচিত ।
»যদি মোবাইল ফোন নেটওয়ার্ক না পায় তাহলে মোবাইল টি বন্ধ করে আবার চালু করে দেখুন তাও যদি না পায় তবে মোবাইল টি বন্ধ রাখুন কারণ নেটওয়ার্ক সার্চ এর জন্য প্রচুর চার্জ ব্যবহ্রত হয় ।
 
আশা করি এভাবে চালালে আপনার ব্যাটারি লাইফ কিসুটা হলেও বৃদ্ধি পাবে ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

ফ্রী মোবাইল কন্টেন্ট ডাউনলোডের জন্য কয়েকটি অসাধারন ওয়েবসাইট

মোবাইলেই ব্লগ পড়ে আজকাল বেশী সময় কাটানো হয়। তাই আজকে ভাবলাম কিছু মোবাইলের জন্য দরকারী লিঙ্ক শেয়ার করি। আমরা মাঝেমাঝে মোবাইলের দরকারী সফটওয়্যার, ওয়ালপেপার, রিংটোন, এর জন্য গুগল এ সার্চ দিয়ে থাকি। আমার বুকমার্কে থাকা কয়েকটি ভাল ওয়েবসাইট এর লিঙ্ক ছিল, ভাবলাম শেয়ার করে ফেলি। এই সব সাইট থেকে প্রায়ই গেমস, সফটওয়্যার, ওয়ালপেপার, রিংটোন ডাউনলোড দিয়ে থাকি। সবই ফ্রী  তাই চলে ইচ্ছা মত ডাউনলোড। তাহলে চলুন দেখে ফেলি সাইটগুলো।
 
১। ZEDGE:

গেমস , রিংটোন, ওয়ালপেপার, ভিডিও আর থিম ডাউনলোড এর জন্য অসাধারন ওয়েবসাইট। প্রায় ২০মিলিয়ন মানুষ প্রতিদিন এখানে তাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট ডাউনলোড করে থাকেন। এখানে আপনি আপনার নিজের তৈরী করা মোবাইলের কন্টেন্ট ও আপলোড করতে পারবেন।
 

এই ওয়েবসাইটটি থেকে আপনি আপনার মোবাইলের জন্য একদম নতুন সব সফটওয়্যার , টুলস, রিংটোন ডাউনলোড করে নিতে পারেন। তাও আবার একদমই বিনামুল্যে। এই সাইটির ইউটিউবে নিজস্ব মোবাইল কমিউনিটি (গ্রুপ) আছে। এক কথায় চমৎকার একটি ওয়েবসাইট।
 

আমার খুবই পছন্দের একটি ওয়েবসাইট। এখান থেকে প্রতিদিন ৯মিলিয়ন মোবাইল কন্টেন্ট ডাউনলোড হয়ে থাকে। এই সাইটের মেম্বার সংখ্যা প্রায় ৬ মিলিয়ন এর মত !!! এই সাইটের নিজস্ব ফোরাম আছে যেখানে কিনা সাইটের মেম্বারগন তাদের মতামত প্রকাশ করতে পারেন। ঘুরে আসতে পারেন সাইটটি থেকে।
 

নকিয়া, মটোরোলা, সনি-এরিক্সন এর জন্য থিম, রিংটোন ডাউনলোড এর জন্য ভাল একটি ওয়েবসাইট। আপনি আপনার মোবাইল অথবা পিসি থেকেই সরাসরি আপনার পছন্দসই কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। এই সাইটের মেম্বার সংখ্যা প্রায় ৫মিলিয়ন এবং সর্বমোট ৪০০০০০০ মোবাইলের কন্টেন্ট রয়েছে এই ওয়েবসাইটটিতে। আশা করি ভালই লাগবে।
 

যাদের মোবাইলে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম আছে তারা এই সাইটটি থেকে গেমস, থিম, সফটওয়ার ডাউনলোড করে নিতে পারেন খুবই সহজে। খুব সহজ নেভিগেশন সিস্টেম এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ মত মোবাইলের কনটেন্ট।
 

যারা মোবাইলে গেমস খেলতে ভাল বাসেন তাদের জন্যই এই সাইটটি হতে পারে প্রিয় একটি ওয়েবসাইট। প্রচুর গেমস (jar file) পাওয়া যায় এই সাইটে। আমি নিজেও এই সাইটের একজন ভক্ত। আর সব কিছুই ফ্রি…ফ্রি।
 

ফ্রি সিম্বিয়ান সফটওয়ার এর জন্য দরকারী একটি ওয়েবসাইট। ১৪০০ সিম্বিয়ান মোবাইলের জন্য থিম, রিংটোন, সফটওয়ার পাওয়া যাবে এই সাইটটিতে।
 

কয়েক মিলিয়ন থিম, রিংটোন আর গেমস এর বিশাল সম্ভার নিয়ে সাজানো হয়েছে এই সাইটটি। নতুন কোন গেমস এর জন্য ঘুরে আসতে পারেন এই সাইটি থেকে।
 

এই সাইটি আপনাকে শুধু ডাউনলোড এর সুবিধাই দিচ্ছে না , তার সাথে সাথে আপনাকে আপনার মনের মত করে থিম বানানোর সুবিধাও দিচ্ছে। তাই এখন আপনি আপনার মোবাইলের থিম আপনার ইচ্ছা মত তৈরী করে নিতে পারবেন। এছাড়াও আপনি এই সাইট থেকে লোগ, ছবি কে নিজের মনের মত করে এডিটও করতে পারবেন।
 

৬০,০৫,৮৬১ এর মত মোবাইল কনটেন্ট আছে এই সাইটটিতে। এখান থেকে আপানি আপনার পছন্দ মত ভিডিও নামাতে পারবেন, একদম ফ্রী। ঘুরে আসার মত একটি ওয়েবসাইট।
 
আশা করি সাইটগুলো আপনাদের কাজে আসবে। আপনাদের কাছে যদি আরো মোবাইল কন্টেন্ট ডাউনলোড সাইটের লিঙ্ক থেকে থাকে কমেন্টে লিখে দিতে ভুলবেন না যেন।
সবাই ভাল থাকবেন।

আপনার মোবাইল দিয়ে আপনার কম্পিউটারকে সম্পুর্ণভাবে কন্ট্রোল করুন

মোবাইল দিয়ে অনেকেই নিজের কম্পিউটার কন্ট্রোল করেছেন । আমি নিজেও করেছি । কিন্তু Telexy Networks এর SymRDP প্রোগ্রামটি রিমোট ডেস্কটপকে নতুনভাবে পরিচয় করে দিয়েছে মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে ।



 
আপনারা যারা মোবাইলে সিমবিয়ান অপারেটিং এর ৫ম ভার্সন ব্যবহার করেন তারা তাদের মোবাইল ফোন দিয়ে নিজের কম্পিউটার অথবা অফিসের কম্পিউটারকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন । SymRDP প্রোগ্রামটি টাচ স্ক্রীন সাপোর্ট করে, তাই আপনার মোবাইলে টাচ করে মাউস মুভ করা থেকে শুরু করে সম্পূর্ণ কিবোর্ড ও ব্যবহার করতে পারবেন । এবং আপনারা মোবাইল দিয়ে কম্পিউটারের গেমও খেলতে পারবেন ।
যেসব মোবাইল ফোন সাপোর্ট করবে সেগুলো হলো …
  • Nokia 5230
  • Nokia 5235 Comes With Music
  • Nokia 5530 XpressMusic
  • Nokia 5800 Navigation Edition
  • Nokia 5800 XpressMusic
  • Nokia N97
  • Nokia N97 mini
  • Nokia X6
  • Samsung i8910 HD
  • Series 60 5th edition
  • Sony Ericsson Satio (Idou)
  • Sony Ericsson Vivaz
সুতরাং যারা সিমবিয়ান অপারেটিং এর ৫ম ভার্সনসহ মোবাইল ব্যবহার করেন তারা আজই ভিজিট করুন Telexy Networks SymRDP এর ওয়েবসাইট এবং ডাউনলোড করে উপভোগ করুন রিমোট ডেস্কটপের মজা ।




Welcome visitor! Please wait till I load my blog page...